1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

বিদ্যুৎ ফাউন্ডেশনের উদ্যোগে মরহুম দেলোয়ার হোসেনের মিলাদ অনুষ্ঠানে মানবিক সহায়তা প্রদান।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ২৭৯ বার পঠিত

মোঃ সাব্বির হোসেন।#(নিজস্ব প্রতিবেদক)

মরহুম দেলোয়ার হোসেন (পিতা: কাঞ্চন ফকির) ছিলেন একজন পরিশ্রমী ও দায়িত্বশীল নিরাপত্তা কর্মী (সিকিউরিটি গার্ড)। তিনি স্ত্রী, দুই কন্যা ও তিন পুত্রসহ অসহায় একটি পরিবার রেখে ইহলোক ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে নেমে আসে গভীর শোকের ছায়া।

আজ মরহুমের পরিবারের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ গ্রহণ করে বিদ্যুৎ ফাউন্ডেশন। এম কে মাসুদ আহমেদের নেতৃত্বে মরহুমের পরিবারের জন্য আর্থিক ও খাদ্যসামগ্রী সহায়তা প্রদান করা হয়। একই সঙ্গে বিদ্যুৎ ফাউন্ডেশনের মহাপরিচালক মোঃ আব্দুর রহিম-এর সার্বিক পরিচালনায় মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিল শেষে বিদ্যুৎ ফাউন্ডেশনের পক্ষ থেকে মরহুমের পরিবারের জন্য চাউলসহ প্রয়োজনীয় উপহার সামগ্রী প্রদান করা হয়, যা এই দুঃসময়ে পরিবারটির জন্য বড় ধরনের সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিদ্যুৎ ফাউন্ডেশনের এই মানবিক ও সহানুভূতিশীল উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবসেবা, আর বিদ্যুৎ ফাউন্ডেশন সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছে।

এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বিদ্যুৎ ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park