1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

বিদ্যালয়ের মাঝখান দিয়ে সড়ক নির্মানের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫২ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম
স্টাফ রিপোর্টার (দিনাজপুর) থেকে;

দিনাজপুরের ফুলবাড়ীতে রাজখন্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুই ভবনের মধ্যদিয়ে রাস্তা নির্মানের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৪ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের রাজখন্ডা গ্রামে অবস্থিত রাজখন্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবজাল হোসেন,সহকারী শিক্ষক মোজাহারুল চৌধুরী, মিলন সরকার,ভবানী রায়সহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ,শিক্ষার্থীর অভিভাবকগন।

মানববন্ধনে বক্তরা বলেন, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভিতর দিয়ে রাস্তা নির্মান এটি একটি বিরল ঘটনা। এই রাস্তা নির্মান হলে বিদ্যালয়ের ভিতর দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করবে এতে কমলমতি শিশু শিক্ষার্থীরা ভয়াবহ বিপদে পড়বে। যেকোন সময় তাদের সড়ক দুর্ঘটনায় পড়ে যাওয়ার ঝুকি তৈরী হবে। আমরা কোন ভাবেই প্রাথমিক বিদ্যালয়ের ভিতর দিয়ে সড়ক নির্মান করা উচিত হবে না। বিদ্যালয়ের পিছন দিয়ে রাস্তা নির্মান করে বিদ্যালয়কে সুরক্ষিত রাখার জোর দাবি জানান তারা।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park