1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

বিএনপি সবসময় গণমানুষের কথা ভাবে: হেলাল

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৯১ বার পঠিত

( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )

খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, দেশে এখন নির্বাচনী হাওয়া বইছে এবং সারাদেশে বিএনপির প্রতি মানুষের ব্যাপক সাড়া মিলছে।
তিনি বলেন, আমাদের দলীয় চেয়ারম্যান তারেক রহমান সিলেট, চট্টগ্রাম অঞ্চল সফর করেছেন। তার প্রতি মানুষের যে ভালোবাসা ও সমর্থন আপনারা সেগুলো মিডিয়ার মাধ্যমে দেখতেছেন।
তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে মানুষের সঙ্গে কাজ করে আসছি। আমি আমার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছি যেখানে শুধু আপনাদের চাওয়া-পাওয়ার প্রতিফলন নয়, রয়েছে আমার পরিকল্পনা ও বিএনপির রাষ্ট্রচিন্তার সুস্পষ্ট রূপরেখা।
ফ্যামিলি কার্ড ও সামাজিক নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, একটি দল বিএনপির ফ্যামিলি কার্ড নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। আমরা স্পষ্টভাবে বলেছি পূর্বের সকল সরকারি সুবিধা বহাল থাকবে।
পাশাপাশি নতুনভাবে চালু করা হবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্যকার্ড। বিএনপি সরকার গঠন করলে এসব কর্মসূচি বাস্তবায়নে আমি কাজ করতে পারব। বিএনপি সবসময় গণমানুষের কথা ভাবে। আমরা স্পষ্ট করে বলছি পুরোনো জরাজীর্ণ ব্যবস্থাকে ছুড়ে ফেলে দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় সংকল্প নিয়েছি।
তিনি ২৬ শে জানুয়ারি ( সোমবার ) দিনব্যাপী রূপসা ও তেরখাদা উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
দিনের কর্মসূচির শুরুতে তিনি আইচগাতী ইউনিয়নের প্রধান নির্বাচনী কার্যালয়ে রূপসা, তেরখাদা ও দিঘলিয়া এলাকার নির্বাচনী এজেন্টদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
পরে দুপুর ২টায় আইচগাতী উত্তরপাড়ায় নির্বাচনী মতবিনিময় সভায় অংশ নেন। বিকেলে তেরখাদা উপজেলার ছাগলাদাহ বাজারে গণসংযোগ করেন এবং পরবর্তীতে আড়াকান্দি ও কুশলায় গ্রামে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু ও মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, অধ্যাপক মনিরুল হক বাবুল, শেখ আব্দুর রশিদ, তেরখাদা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান, আরিফুর রহমান আরিফ, এম এ সালাম, ফখরুল ইসলাম বুলু চৌধুরী, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল, মাহাবুর রহমান, এমদাদ, মোল্লা হুমায়ুন কবির, লিটন মোল্লা, সোহাগ মুন্সি, শামিম আহমেদ রমিজ, সাব্বির আহমেদ টগর, গোলাম মোস্তফা ভূট্ট সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park