1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

বিএনপি সবসময় কৃষকবান্ধব রাজনীতিতে বিশ্বাস করে এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে ~ হেলাল

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৩৬ বার পঠিত

( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )

খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি সবসময় দেশের মানুষের ভোটাধিকার, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার রাজনীতি করে। দেশের উন্নয়ন শুধু বড় বড় প্রকল্প বাস্তবায়নের মধ্যে সীমাবদ্ধ নয়, প্রকৃত উন্নয়ন তখনই হবে যখন গ্রামের কৃষক, শ্রমিক, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ উন্নয়নের সুফল ভোগ করতে পারবে।
বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি কৃষি উল্লেখ করে তিনি বলেন, কৃষকদের ঘাম ও পরিশ্রমের ওপর নির্ভর করেই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়। তাই কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তোলা, উন্নত বীজ, সার ও কৃষি উপকরণ সহজলভ্য করা অত্যন্ত জরুরি।
তিনি বলেন বিএনপি সবসময় কৃষকবান্ধব রাজনীতিতে বিশ্বাস করে এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না। শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি গ্রামীণ স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক ও সহজলভ্য করতে হবে। একইসঙ্গে তরুণ সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার প্রয়োজন।
তিনি আরও বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ছাড়া কোনো অঞ্চলের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। রাস্তা-ঘাট উন্নত হলে কৃষিপণ্য দ্রুত বাজারজাত করা যায়, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়।উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর ও জনমুখী করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। জনগণকে সঙ্গে নিয়েই একটি সমৃদ্ধ, আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে বিএনপি কাজ করছে।
তিনি ১০ই মে ~ ২০২৬ ইংরেজি ( রবিবার ) দিনব্যাপী খুলনা জেলার তেরখাদা উপজেলা বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি প্রথমে উপজেলা প্রশাসনের আয়োজনে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ–২০২৬ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ করেন।
এছাড়া উপজেলা পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের এডিপি প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য স্যানিটারি মেশিন, বেঞ্চ, ক্রীড়া সামগ্রী, পিপি মেশিন, ডায়াবেটিক মেশিন, ওয়েট মেশিনসহ বিভিন্ন শিক্ষা ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
পরবর্তীতে ছাগলাদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন এবং লস্করপুর সড়কের উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস তাহমিনা সুলতানা নীলা।এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি ) এস এম নুরুন্নবী, তেরখাদা থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল্লাহ, কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ শিকদার, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুলফিকার আলি জুলু, এনামুল হক সজল, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park