1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নিরাপত্তার ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দেয়া হবে~ হেলাল

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১৪ বার পঠিত

(ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা)

খুলনা-০৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রিয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নিরাপত্তার ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দেয়া হবে।

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকেই নারী জাগরণ, গণতন্ত্র রক্ষা, জনগণের অধিকার প্রতিষ্ঠায় অবদান রেখে আসছে। বিএনপি বিগত দিনে দেশ পরিচালনার সময় নারী শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, ও সামাজকি নিরাপত্তায় যেসব পদক্ষেপ নিয়েছিলো তা আজও জনগণের স্মৃতিতে অম্লান।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারীর উন্নয়ন ও জনকল্যাণ মূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
দেশের নারীদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ও বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে।
তিনি বলেন, তৃণমূলের নারী নেতৃত্বকে শক্তিশালী করে স্থানীয় সরকার ব্যবস্থায় তাদের অংশগ্রহণ বাড়ানো হবে।
দেশকে সত্যিকারের জনগণের রাষ্ট্রে রূপান্তরিত করা হবে। গণতন্ত্র পুনরূদ্ধার, ন্যায়ভিত্তিক অর্থনীতি, শিক্ষিত তরুণ ও কর্মক্ষম নারীর নেতৃত্বে গড়ে তোলা হবে নতুন বাংলাদেশ।

তিনি বলেন, এখন থেকেই নারী সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি ১৯ ডিসেম্বর দুপুর ২টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলার পামতিতা মাদ্রাসা সংলগ্ন বিল্লাল হোসেন এর আঙ্গিনা চত্ত্বরে মহিলাদের ধর্মীয় অনুষ্ঠান/তালিম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ আব্দুর রশিদ ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু।তেরখাদা উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলীর সভাপতিত্বে এবং বিএনপি নেতা মোঃ বিল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত তালিম/ ধর্মীয় নারী জলশায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু ও সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, বিএনপি নেতা মোল্যা মাহবুবুর রহমান, মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মোল্যা হুমায়ুন কবির, আবুল হোসেন বাবু, মোঃ মিল্টন হোসেন মুন্সী, শেখ আজিজুর রহমান আজিবার, মোঃ গোলাম মোস্তফা ভূট্টো, এস কে নাসির আহমেদ, এস এম ইমদাদুল হক, মোল্যা কামরুল ইসলাম, খান গিয়াস উদ্দিন, পলাশ মেম্বার, আলমগীর শেখ, চৌধুরী আমিনুল ইসলাম মিলু, মোঃ সোহাগ মুন্সী মোঃ শামীম আহমেদ রমিজ, মোঃ জামাল বিশ্বাস, মোঃ সাবু মোল্যা, ছাত্রনেতা সাব্বির আহমেদ টগর, তারেক রেজা, মুন্না পারভেজ, লতিফ মোল্যা সাবিবর হোসেন লিমন, আসাবুর চৌধুরী রাজু শেখ, আমিনুল ইসলাম আমিন, মেহেদী চৌধুরী।

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন শ্রেণি পেশার মহিলা/ নারীরা উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park