1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এ জেড এম রেজওয়ানুল হকের পথসভায় হাজারো নেতা কর্মীর ঢল।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

মো.আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার দিনাজপুর প্রতিনিধি।

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজীহাল ইউনিয়ন বিএনপি’র আয়োজনে পথসভায় হাজারো নেতা কর্মীর ঢল নামে।পথসভায় যোগদান করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর ৫ (পার্বতীপুর- ফুলবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য
জাতীয় নির্বাহী কমিটির সদস্য শিল্পপতি এ জেড এম রেজওয়ানুল হক।
১৩ নভেম্বর বিকেল ৫ টায় কাজিহাল ইউনিয়নের আটপুকুর হাট বাজারে এক বিশাল পথ সভার আয়োজন করা হয়।
পথ সভায় কাজিহাল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবু সাঈদ এর সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক আহমেদ চৌধুরী খোকন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাহাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন মাস্টার, পার্বতীপুর উপজেলা বিএনপির জন্য সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোখলেছুর রহমান,শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছামেদুল ইসলাম, কাজিহাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ কাঞ্চন মিয়া,বেতদিঘী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান মন্ডল।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর আলম নুরুল্লাহ,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুর রহমান, পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল,যুবদল নেতা বেলাল উদ্দিন ডেভিড,যুবদল নেতা মাসুদ রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কাজী হাল ইউনিয়ন যুবদলের সভাপতি আক্তার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ জেড এম রেজওয়ানুল হক বলেন বিগত সময়ে যারা নির্যাতিত নিপীড়িত হয়েছে তাদের মধ্যে অন্যতম দেশনেত্রী বেগম খালেদা জিয়া,
কিন্তু তিনি কখনো কারো উপর প্রতিশোধ নেননি,
আমরাও তাঁর আদর্শ লালন করে সকলকে নিয়ে আগামীতে ধানের শীষের বিজয় অর্জন করতে চাই।
আগামীতে জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করবে ইনশাল্লাহ।
এ সময় তিনি বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park