1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

বিএনপি’র ক্রান্তিকালে তেরখাদা যুবদলের আহবায়ক মোল্লা হুমায়ুন কবিরের অবদান প্রশংসনীয়

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১১৪ বার পঠিত

(ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা)

তেরখাদা উপজেলা যুবদলের আহ্বায়ক সক্রিয় নেতা মোল্লা হুমায়ুন কবির দলকে শক্তিশালী ও গতিশীল রাখতে তার জীবনের অনেকাংশ উৎসর্গ করেছেন। দীর্ঘ রাজনৈতিক কর্মজীবন ও ছাত্ররাজনীতির মাধ্যমে তিনি দলের বিভিন্ন অঙ্গসংগঠনের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।নথ খুলনা কলেজ শাখার ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন থেকেই তার রাজনৈতিক যাত্রা শুরু, এরপর তিনি থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, ছাত্রদলের সদস্য সচিব, থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক,থানা ছাত্রদলের আহ্বায়ক এবং সর্বশেষ ছাত্রদলের সভাপতির দায়িত্বে থেকে দলের যুব ও ছাত্র নেতৃত্বকে সুসংগঠিত করেছেন।
আওয়ামী সরকারের আমলে মোল্লা হুমায়ুন কবির অসংখ্য মামলা ও জেলজুলুমের শিকার হয়েছেন। সেই সকল সময়ে তিনি তাঁর দলের প্রতি দায়বদ্ধতা বজায় রেখেছেন এবং সংগঠনের কাজ অব্যাহত রেখেছেন। খুলনা-৪ আসনের ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী এবং কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারীর একান্ত সহচর হিসেবে তিনি দলীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এছাড়া জেলা যুবদলের আহ্বায়ক এবাদুল হক রুবায়েতের একনিষ্ঠ কর্মী হিসেবেও তিনি দলের কর্মকাণ্ডে সর্বদা নিষ্ঠা ও একাগ্রতা প্রদর্শন করেছেন।
বর্তমানে মোল্লা হুমায়ুন কবির উপজেলা যুবদলের আহ্বায়ক এবং সম্মেলন প্রস্তুতি কমিটির সম্মানিত সদস্য হিসেবে দলের কার্যক্রমে সমন্বয় সাধন করছেন। তিনি বলেন, “দলের প্রতি দায়বদ্ধতা ও একনিষ্ঠতা ছাড়া রাজনৈতিক সংগ্রামে সাফল্য সম্ভব নয়। আমাদের নেতা-কর্মীদের ঐক্য এবং উদ্যোগই দলের শক্তি বৃদ্ধি করে। প্রতিটি পদক্ষেপে আমাদের লক্ষ্য হলো দলের শক্তিকে নতুন মাত্রায় পৌঁছে দেওয়া।
স্থানীয় নেতৃবৃন্দ এবং দলের অঙ্গসংগঠনের কর্মীরা মোল্লা হুমায়ুন কবিরের নেতৃত্ব ও অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করেছেন। তাদের মতে, তার সংহতি ও দক্ষ সমন্বয় তেরখাদা উপজেলা বিএনপিকে নতুন শক্তি দিয়েছে এবং দলের কর্মকাণ্ডে গতিশীলতা বৃদ্ধি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ব্যক্তিগত নিষ্ঠা, নেতৃত্বের দক্ষতা এবং দলের প্রতি দায়বদ্ধতা মোল্লা হুমায়ুন কবিরকে তেরখাদা বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park