1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

বাগেরহাটে যুবলীগ নেতা জসীমের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৫ বার পঠিত

সাব্বির হোসেন নিউজ ডেস্ক বাংলার চেতনা নিউজ।

বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নে আবারও রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। গতকাল রাতে যুবলীগ নেতা জসীমের নেতৃত্বে অতর্কিত হামলার শিকার হন বাগেরহাট জেলা সেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য মো: মামুন দর্জি (৩৫), স্থানীয় যুবদল নেতা জিহাদ ও আরিফ। হামলাকারীরা শুধু মারধরই নয়, তাদের কাছে থাকা মূল্যবান  জিনিসপত্রও ছিনিয়ে নেয়  এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চুরি খাত করা হয় অভিযোগ উঠেছে। এতে তারা চরমভাবে আহত হন এবং তাৎক্ষণিকভাবে গুরুতর অবস্থায় বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ভর্তি করা হয়।

এদিকে এই ঘটনার প্রতিবাদে বারুইপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে মিছিলে অংশগ্রহণ করে এবং হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি জানায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে যুবলীগ নেতা জসীমের বিভিন্ন নৈরাজ্য ও খারাপ কর্মকাণ্ড নিয়ে এলাকায় বহু অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে চাঁদাবাজি, মারধরসহ নানা অপকর্মের অভিযোগ থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

এই ঘটনার পর পুরো এলাকায় ভীতিকর পরিবেশ বিরাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত মামুন দর্জি ও অন্যান্যরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park