1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে র‌্যালি-সভা সু-শাসনে অবাধ তথ্য অপরিহার্য।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১০৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি মোঃ সোহেল রানা বাংলার চেতনা নিউজ

কার্যকর সু-শাসন প্রতিষ্টায় তথ্যের অবাধ প্রবাহ অপরিহার্য।’’ আন্তর্জতথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী শেষে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান এ কথা বলেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) বাগেরহাট এর সহযোগিতায় এ সভায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মমিনুর রহমান।
জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বর্ণাঢ্য র‌্যালি ও র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট এর সহকারি কমিশনার মো: মোত্তালেব হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য প্রফেসর চৌধুরী আব্দুর রব। মুখ্য আলোচক ছিলেন, সনাক সদস্য অ্যাডভোকেট রাম কৃষ্ণ বসু। অন্যান্যদের মধ্য হতে বক্তব্য দেন, জেলা তথ্য অফিসার সাহা চন্দ্র শেখর, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি ডিপিএফ সদস্য মো: কামরুজ্জামান, ডিস্ট্রিক পলিসি ফোরামের সাধারণ সম্পাদক আ: সালাম শেখ, টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর শেখ বশির আহমেদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশে যতগুলো আইন পাশ হয়েছে জনস্বার্থে তার মধ্যে তথ্য অধিকার আইন, ২০০৯ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাস্তবতা হলো, এই আইন বাস্তবায়নে বিগত সরকার তথ্য কমিশনকে কার্যকর করেনি। জুলাই অভ্যুত্থানের এক বছর পার হলেও নতুন করে কমিশন গঠনে উদ্যোগ নেওয়া হয়নি। অনতিবিলম্বে তথ্য অধিকার আইন ২০০৯ অনুসারে স্বচ্ছপ্রক্রিয়ায় যোগ্য ও রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যক্তিদের নিয়ে নতুন কমিশন গঠন জরুরী। ২০০৯ সালে তথ্য অধিকার আইন পাশ হলেও সেই থেকে এখনও গতানুগতিকভাবে চলছে। জনসচেতনতার অভাব রয়েছে। সরকারি দপ্তরের পাশাপাশি রাজনৈতিক দল ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানকে এই আইনের আওতাভুক্ত আনা প্রয়োজন।’
প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরও বলেন, তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে অনেকেই জানেননা। এই আইনের সঠিক বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন। সরকারের পাশাপাশি প্রাইভেট সেক্টরের তথ্য যাতে সাধারন মানুষ জানতে পারে তার ব্যবস্থা থাকতে হবে। বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে সঠিক তথ্য জানতে হবে এবং তথ্যকে কাজে লাগাতে হবে। র‌্যালি ও আলেচানা সভায় বাগেরহাটে কর্মরত বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর প্রধান, সাংবাদিক, সনাক, ইয়েস, এসিজি ও ডিপিএফ সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park