1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

বাংলাদেশ শিক্ষক সমিতি (মাধ্যমিক) দিঘলিয়া উপজেলা শাখার জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৫২ বার পঠিত

এস.এম.শামীম,দিঘলিয়া খুলনা।

বাংলাদেশ শিক্ষক সমিতি (মাধ্যমিক) দিঘলিয়া উপজেলা শাখার উদ্যোগে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৯ মে ২০২৬) সকাল ১০টায় আয়াতুন নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন এপেক্স মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুদ্দিন লস্কর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম. সাইফুর রহমান মিন্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ রকিব মল্লিক, সাংগঠনিক সম্পাদক মোল্যা নাজমুল হক, মোল্যা মনিরুজ্জামান, উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আবুল হাসান এবং সেক্রেটারি মুশফিকুর রহিম।

সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোল্যা সাজ্জাদুল ইসলাম, সঞ্জয় বিশ্বাস, মনিরুল ইসলাম, ভরত বর, মোঃ হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সরোয়ার হোসেন, পরিমল কান্তি, সহকারী শিক্ষক কওসার হোসেন, রফিকুল ইসলাম, ফরহাদ হোসেন ও প্রদীপ কুমার বিশ্বাস।

বক্তারা শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে সেনহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান মল্লিককে আহ্বায়ক এবং পথের বাজার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবুল কালাম আজাদকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ শিক্ষক সমিতি (মাধ্যমিক) দিঘলিয়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সভা শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park