1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

বাংলাদেশ ন্যাশনাল রিপাবলিকান পার্টির , নবগঠিত কেন্দ্রীয় কমিটি অনুমোদন। নিজস্ব প্রতিবেদক :

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৫৭ বার পঠিত

বাংলাদেশ ন্যাশনাল রিপাবলিকান পার্টি (এনআরপি)-এর পূর্ণাঙ্গ ৫২ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৩ নভেম্বর ২০২৫ ইং, সোমবার দলটির উচ্চপর্যায়ের এক বৈঠকে আনুষ্ঠানিকভাবে এ কমিটি প্রকাশ করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ ও উদ্যমী নেতা মোঃ ইউসুফ পারভেজ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনের নিবেদিতপ্রাণ কর্মী জি এম রোকনউদ্দীন রায়েদ আকন।

এছাড়া নবগঠিত কমিটিতে রয়েছেন —
সিনিয়র সহ-সভাপতি মোঃ সাব্বির আহমদ, সহ-সভাপতি মোঃ সাইফুল্লাহ খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেজর মামুন আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ আলামিন হোসেন, দপ্তর সম্পাদক খন্দকার লাবু, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ওমর শরীফ, মহিলা বিষয়ক সম্পাদক পারভিন বেগম পারুল, শিক্ষা বিষয়ক সম্পাদক মুনসেফ আলী মাস্টার, শ্রম কল্যাণ সম্পাদক মোঃ রাসেল আকন্দ, তথ্য ও গণমাধ্যম সম্পাদক ডা. এস আই রেজা, সমাজকল্যাণ সম্পাদক একে এম শফিকুল ইসলাম এবং স্বাস্থ্য সম্পাদক ডা. মনরঞ্জন।

নবগঠিত এই ৫২ সদস্যের কেন্দ্রীয় কমিটি দলীয় সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করে তোলার প্রত্যয়ে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন সভাপতি ও সাধারণ সম্পাদক। দলীয় নেতাকর্মীরা বিশ্বাস করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে এনআরপি দেশের উন্নয়ন, গণতন্ত্র ও মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park