1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

বাংলাদেশ নৌবাহিনী ও অন্যান্য সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় সেন্টমার্টিন্সে ০৩ টি রিসোর্টের আগুন নিয়ন্ত্রণে

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ১৫০ বার পঠিত

নিউজ ডেস্ক ঃ

চট্টগ্রাম, ১৫ জানুয়ারি ২০২৫ঃ গতকাল মঙ্গলবার (১৪-০১-২০২৫) দিবাগত রাত আনুমানিক ০২০০ ঘটিকায় প্রবাল দ্বীপ সেন্টমার্টিন এ অবস্থিত বিচ ভ্যালি, কিংশুক এবং সায়রি ইকো রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে অগ্নি নির্বাপনের কাজ শুরু করে বাংলাদেশ নৌবাহিনী। পরবর্তীতে নৌ সদস্যদের সাথে যুক্ত হয় কোস্ট গার্ড, বিজিবি ও পুলিশ সদস্যরা। বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড, বিজিবি ও পুলিশের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সেন্টমার্টিন্সে ০৩ টি রিসোর্টের ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনা হয়। নৌবাহিনীর সাবমারসিবল পাম্পসহ বিভিন্ন ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট এর মাধ্যমে প্রায় ০৩ ঘন্টার অক্লান্ত প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় নৌবাহিনী আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি রিসোর্টসমূহে অবস্থানরত পর্যটকদের নিরাপদ স্থানে স্থানান্তরিত করেছে। উলে­খ্য যে, বাংলাদেশ নৌবাহিনীর সকল সদস্যরা অগ্নি নির্বাপনের উপর বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত হওয়ায় জাতীয় প্রয়োজনে অগ্নি নির্বাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই সুবাদে, দেশের মূল ভূখণ্ড থেকে বেশ খানিকটা দূরে অবস্থিত সেন্টমার্টিন্সের অগ্নি নির্বাপনসহ যে কোনো দুর্যোগকালীন সময়ে বাংলাদেশ নৌবাহিনী স্থানীয় বাসিন্দাদের সর্বদা সহায়তা করে আসছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park