1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (BJPC) এর মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৯৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি,বাংলার চেতনা নিউজ।

খুলনা, ২৭ আগস্ট :
ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল ১৯ এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি)-এর সার্বিক সহযোগিতায় খুলনায় মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দৈনিক প্রবাহের কনফারেন্স রুমে মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

দৈনিক প্রবাহ-এর আয়োজনে এবং কলাবরেশন ল্যাব প্রজেক্ট রাউন্ড-৩ এর আওতায় ধ্রুব অ্যালায়েন্স (ধ্রুব, সিডাব্লিউএফ, সিএমকেএস ও দৈনিক প্রবাহ)-এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে খুলনা ও আশপাশের জেলার বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অ্যালায়েন্স-এর টিম লিডার মোহাম্মদ নাসিমুল হক ও বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবির দলিত জনগোষ্ঠীদের সুরক্ষা ও তথ্যের প্রবেশ অধিকার, এবং অনুসন্ধানী সাংবাদিকতার উপরে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
এছাড়া সিডাব্লিউএফ-এর এডভোকেসি ও কমিউনিকেশন অফিসার ইভানা আফরিন প্রোগ্রামটি পরিচালনা করেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
এনামুল হক আহবায়ক খুলনা প্রেসক্লাব, মুহাম্মদ নুরুজ্জামান বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি, মেহেদী মাসুদ খান বার্তা সম্পাদক দৈনিক প্রবাহ, আবুল হোসেন নির্বাহী পরিচালক সিএমকেএস, সুমন আহমেদ সম্পাদক দৈনিক খুলনা টাইমস , সুমন সরদার সম্পাদক দৈনিক ফুলতলা প্রতিদিন,মোঃ মিলন চিপ রিপোর্টার দৈনিক খুলনা গেজেটসহ, খুলনার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক অনলাইন এবং বাংলাদেশ বেতারের সাংবাদিকসহ, ধ্রুব, সি ডাব্লু এফ এবং সিএমকেএস এর এডভোকেসি এন্ড কমিউনিকেশন অফিসার,,মনিরুল ইসলাম, প্রশান্ত কুমার মন্ডল, রঞ্জন নিকোলাসসহ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির এবং কমিউনিটি ফোরাম এর সদস্যরা উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park