1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি খুলনার উদ্যোগে দিনব্যাপী সেমিনার ও এ্যাডমিশন Fair 2026 অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৪৩ বার পঠিত

খুলনা প্রতিনিধি ঃ

শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত জ্ঞান সম্প্রসারণ, ক্যারিয়ার পরিকল্পনা এবং উচ্চশিক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (BAUST), খুলনার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের উদ্যোগে দিনব্যাপী সেমিনার ও এ্যাডমিশন ফায়ার 2026 অনুষ্ঠিত হয়েছে।গত রবিবার ১৪ জুন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারের প্রথম পর্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শিক্ষাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কম্পিউটার বিজ্ঞানী ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুইশড প্রফেসর ড. মোঃ কায়কোবাদ তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে সৃজনশীলতা, গবেষণাভিত্তিক শিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা এবং সমস্যা সমাধানের সক্ষমতা অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে বিশ্বমানের প্রতিযোগিতায় টিকে থাকতে উদ্ভাবনী চিন্তা ও বাস্তবভিত্তিক দক্ষতা বৃদ্ধির আহ্বান জানান তিনি। সেমিনারের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত “Career Talk” সেশনে বক্তব্য দেন প্রযুক্তি খাতের সুপরিচিত ব্যক্তিত্ব, সিডিএলের ফিল্ড সিটিও এবং রেভ সিস্টেমসের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আসমত ইকবাল। তিনি বর্তমান ও ভবিষ্যৎ চাকরির বাজারের চাহিদা, সফটওয়্যার শিল্পে দক্ষতা অর্জনের কৌশল, বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব এবং বৈশ্বিক কর্মক্ষেত্রে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরির বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের ধারাবাহিক আত্মউন্নয়ন, কার্যকর যোগাযোগ দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (BIWTA)-এর সাবেক পরিচালক (অব.) মো. জয়নাল আবেদীন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর জ্ঞানভিত্তিক শিক্ষা গ্রহণের মাধ্যমে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। সভাপতিত্ব করেন খুলনার মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল নিজাম উদ্দিন আহমেদ, AFWC, PSC। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মেজর মো. আহসানুল হাসান, ASC (অব.)-সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park