1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

বাংলাদেশের গণতন্ত্র সার্বভৌমত্ব স্বাধীনতার প্রতীক খালেদা জিয়া– মঞ্জু

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪ বার পঠিত

শেখ মাহতাব হোসেন খুলনা

খুলনা (০৪ ডিসেম্বর) গণতন্ত্রের বিরুদ্ধে, জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে যারা দাঁড়াবে, জনগণই তাদের প্রত্যাখ্যান করবে উল্লেখ করে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেন, গণতন্ত্র ফিরে পেতে ২০২৪ সাল পর্যন্ত জনগণকে অপেক্ষা করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, শহীদ হতে হয়েছে, গণঅভ্যুত্থান করতে হয়েছে। এখন আমরা ভোটাধিকার ফেরত পেয়েছি, কিন্তু প্রয়োগ করতে পারিনি। এ দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব, স্বাধীনতার প্রতীক বেগম খালেদা জিয়া। এ দেশের জনগণের ঐক্যের প্রতীক তিনি। আজ তিনি অসুস্থ। রাব্বুল আলামিন যেন আমাদের প্রিয় নেত্রীকে সুস্থ করে আবারও আমাদের মাঝে ফিরিয়ে দেন।
বুধবার বাদ জোহর ১৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল রায়েরমহল বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি শেখ জামিরুল ইসলাম জামিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নজরুল ইসলাম মঞ্জু। বিকেল ৪টায় ৩১নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে সাবেক সাধারণ সম্পাদক আসলাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন নজরুল ইসলাম মঞ্জু। বিকেল সাড়ে ৪টায় বিকে স্কুল প্রাঙ্গণে ২৩নং ওয়ার্ড বিএনপির আয়োজনে রফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। বাদ মাগরিব ২৯নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে মেজবাহ উদ্দিন মিজুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সাবেক সভাপতি, সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ জাহিদুল হক।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জাফরউল্লাহ খান সাচ্চু, আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, মহিবুজ্জামান কচি, এড. গোলাম মওলা, ইউসুফ হারুন মজনু, সাদিকুর রহমান সবুজ, গিয়াসউদ্দিন বনি, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চল, নাজমুল হক মুকুল, মোস্তফা কামাল সহ প্রমুখ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park