1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

বটিয়াঘাটা প্রাণীসম্পদ দপ্তরের উদ্যোগে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি উদ্বোধন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৮০ বার পঠিত

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি

বটিয়াঘাটা উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি অধিদপ্তরের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের জন্য সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রির শুভ উদ্বোধন অনুষ্ঠান গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় স্থানীয় উপজেলা পরিষদ মাঠ চত্বরে অনুষ্ঠিত হয়। প্রাণি সম্পদ অফিসার ডাঃ তরিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত,বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার,কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে পবিত্র মাহে রমজানে রোজাদারদের জন্য প্রতি ১১ পিস মুরগির ডিম ১শ টাকা ও ৫’শ গ্ৰাম দুধ ৩৫ টাকায় বিক্রি করা হচ্ছে। আগামী ১৫ দিন উপজেলা চত্বরে সুলভ মুল্যে এই মালামাল বিক্রি করার সিদ্ধান্ত হয়। যে কোন ব্যক্তি এই পন্য ক্রয় করতে পারবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park