1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

বটিয়াঘাটায় সন্ত্রাসী তাণ্ডবে মৎস্য ঘেরের বাসা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ দায়ের

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৮১ বার পঠিত

খুলনা জেলা প্রতিনিধি,

খুলনার বটিয়াঘাটা উপজেলায় প্রকাশ্যে সন্ত্রাসী কায়দায় জমি দখল,ঘেরের বাসা ভাংচুর,মালামাল লুটপাট ও জীবন নাশের
অভিযোগ উঠেছে স্থানীয় একটি ভুমিদশ্যু চক্রের বিরুদ্ধে । এ ঘটনায় ভুক্তভোগী বটিয়াঘাটা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মোঃ আমিনুল ইসলাম বটিয়াঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে উপজেলার সদর ইউনিয়নের হুগলবুনিয়া এলাকায় নিজস্ব জমিতে বৈধ ভাবে ঘের ব্যবসা পরিচালনা করে আসছিলেন আমিনুল ইসলাম। কিন্তু হঠাৎ করেই কৈয়া ঘোলা এলাকার একটি প্রভাবশালী চক্র তার জমি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে নানামুখী ষড়যন্ত্র শুরু করে। অভিযুক্ত শেখ হায়দার আলী,আঃ রাজ্জাক, শেখ আব্দুল খালেক সহ আরও কয়েকজন সংঘবদ্ধ হয়ে পরিকল্পিত ভাবে হামলা চালায়।

গত ৩ এপ্রিল সকাল আনুমানিক ১০টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অভিযুক্তরা সংঘবদ্ধ ভাবে ওই জমিতে ঢুকে পড়ে। তারা কোনো ধরনের আইন- কানুনের তোয়াক্কা না করে নির্মম ভাবে ঘেরের ঘর বাড়ি,স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় এবং ঘেরে থাকা লাখ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়। এ সময় সেখানে থাকা কর্মচারীদের ওপরও বর্বর হামলা চালানো হয়,যার ফলে এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়।

অন্য দিকে হামলাকারীরা মৎস্য ঘেরের বাসা এবং বাসায় থাকা আসবাবপত্র ও মালামাল প্রকাশ্য দিবালোকে লুটপাট করে নিয়ে চলে যায়।
ভুক্তভোগীর দাবি,এই সন্ত্রাসী হামলায় তার কয়েক লক্ষ টাকার সম্পদ নষ্ট হয়েছে। শুধু তাই নয়,অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিচ্ছে,যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এ ধরনের দখলবাজ চক্র দিন দিন বেপরোয়া হয়ে উঠছে।

ফলে সাধারণ মানুষ তাদের নিজস্ব সম্পত্তি নিয়েও নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ ঘটনায় দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী। বটিয়াঘাটা থানা ওসি জানিয়েছেন, অভিযোগটি তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। অন্য দিকে,ঘেরের লুট হওয়া মালামাল উদ্ধার ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জোর দাবী জানান বটিয়াঘাটার সচেতন মহল।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park