1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

বটিয়াঘাটায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৯ বার পঠিত

 

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি

বটিয়াঘাটা কৃষি অফিসের আয়োজনে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ও র‍্যালি উপজেলা কৃষি অফিস চত্বরে অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় এ মেলা উদ্বোধন হয়। বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা তান্নির সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারন অফিসার মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি দপ্তরের উপ পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন কৃষি দপ্তরের অতিরিক্ত উপ পরিচালক আঃ সামাদ। স্বাগত বক্তৃতা করেন বটিয়াঘাটা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু বকর সিদ্দিক।

এসময় উপস্থিত ছিলেন বটিয়াঘাটা সরকারি কলেজের অধ্যক্ষ অমিতেষ দাস, অবসর প্রাপ্ত অধ্যাপক,সাংবাদিক এনায়েত আলী বিশ্বাস,সাংবাদিক হিরামন মন্ডল সাগর, সাংবাদিক গাজী তরিকুল ইসলাম সহ প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এসময় কৃষি দপ্তরের সকল উপসহকারী কৃষি অফিসারসহ কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে বটিয়াঘাটা উপজেলায় কৃষকদের উৎপাদিত কৃষি প্রদর্শনী স্টলের মাধ্যমে তুলে ধরা হয়। এসময় অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। আলোচনা সভার পুর্বে এক র্যালী অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park