1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

বগুড়া’র মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্য সহ ৬জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১০২ বার পঠিত

ডেস্ক রিপোর্ট:

বগুড়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম’এর সার্বিক দিক নির্দেশনায় ডিবি, বগুড়ার ইনচার্জ এর নেতৃত্বে ডিবি টিম বগুড়ার মাদক বিরোধী পৃথক পৃথক অভিযানে ০৫(পাঁচ) কেজি গাঁজা ও ২শত পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৬ (ছয়) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

বগুড়া ডিবির একটি টিম গত ১০/১১/২০২৪ইং তারিখ সকাল ০৭.১৫ ঘটিকার সময় বগুড়া জেলার শেরপুর থানাধীন মহিপুর বাজারস্থ ঢাকা-বগুড়া মহাসড়কের পশ্চিম পার্শ্বে একটি হোটেল এর সামনে রাস্তার উপর হইতে আসামী মোঃ মিরাজুল (২৪), পিতা-মোঃ সুমন, মাতা-মোছাঃ শিরিন বেগম, সাং-আশোকতলা, থানা-কোতয়ালী জেলা-কুমিল্লা’কে গ্রেফতার পূর্বক তার হেফাজত হইতে ০৫(পাঁচ) কেজি গাঁজা উদ্ধার করে।

বগুড়া ডিবির অপর আর একটি টিম ১০/১১/২০২৪ইং তারিখ রাত ০১.১০ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন মাটিডালি টেস্টি ফুড দোকানের সামনে হইতে আসামী মোঃ মারুফ মিয়া (২০), পিতা-মোঃ আঃ রাজ্জাক মিয়া, মাতা-মোছাঃ মুক্তি বেগম, স্থায়ী সাং-চামড়া গোদাম, এ/পি মোঃ গাজীউল হক এর বাসার ভাড়াটিয়া, সাং চারমাথা এনার্জি গ্যাস পাম্পের পিছনে (চেন্দাপাড়া), ও মোঃ সালমান রেজা (২৪), পিতা-মৃত আব্দুল কাদের, মাতা-মোছাঃ সাকিলা বেওয়া, সাং-ছোট কুমিড়া, এবং মোঃ আঃ রউফ সাকিল(২৭), পিতা-মোঃ আঃ রশিদ, মাতা-মোছাঃ শাহিদা বেগম, সাং-নিশিন্দারা উত্তরপাড়া, এবং মোঃ মমিন শেখ (২২), পিতা-মোঃ জুয়েল শেখ, মাতা-মোছাঃ সিমা বেগম, সাং-নিশিন্দারা মধ্যপাড়া, ও মোঃ তৌহিদুল ইসলাম (২২), পিতা-মোঃ খালেক শেখ মিন্টু, মাতা-মোছাঃ চম্পা খাতুন, সাং-নিশিন্দারা মধ্যপাড়া, সর্ব থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া গ্রেফতার পূর্বক তাদের হেফাজত হইতে সর্বমোট ২০০(দুইশত) পিস ইয়াবা ট্যাবেলট উদ্ধার করে।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে বগুড়া সদর ও শেরপুর থানায় পৃথক মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park