
মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ৯৯,৬০০/- টাকা মূল্যমানের বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়েছে।
দিবাগত রাতে এই অভিযান পরিচালিত হয় আজ ২৬ মার্চ ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক পৃথক পৃথক ০২টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৬৬৪ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। মালিকবিহীন আটককৃত চোরাচালান মালামালের সিজার মূল্য ৯৯,৬০০/- (নিরানব্বাই হাজার ছয়শত) টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ আমিনুর রহমান, জ+ বলেন যেহেতু ফুলবাড়ী সীমান্তবর্তী এলাকা তাই প্রতিনিয়ত আমাদের অভিযান চলছে এবং ভবিষ্যতেও বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।।