1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের রজতজয়ন্তী উদযাপন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৭০ বার পঠিত

 

মোঃ আশরাফুল ইসলাম,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

‘‘এসো স্মৃতির প্রাঙ্গণে,মিলি প্রীতির বন্ধনে’’ এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘‘ফুলবাড়ী মহিলা ড্রিগ্রী কলেজের রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে।
গত (৮ ফেব্রুয়ারী) শনিবার সকাল সাড়ে ৯টায় কলেজের নতুন ও পুরাতুন শিক্ষার্থী,শিক্ষক,কর্মচারীদের অংশগ্রহনে একটি বণ্যার্ঢ র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতি চারন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ ও রজতজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক মো. খুরশিদ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম কৃষি বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ,জেড,এম রেজওয়ানুল হক,দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শেখ সাদেক আলী,ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ তমাল। এসময় সাবেক পৌর মেয়র মাহমুদ আলম লিটন, দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ডা. আমিনুল ইসলাম, ফুলবাড়ী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ নাজমুল হক,ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হক নাজিম, বিশিষ্ঠ ব্যবসায়ী সুদর্শন পালিতসহ কলেজের শিক্ষক,কর্মচারীসহ স্থানীয় সুধিজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় কলেজের প্রতিষ্ঠাতা ও বর্তমান অধ্যক্ষ খুরশিদ আলম বলেন, নারী শিক্ষা প্রসার ও উন্নয়নের লক্ষে প্রতিষ্ঠানটি ৩০ বছর আগে স্থাপিত করা হয়েছিলো। বতর্মান এই কলেজের বয়স ৩০ বছর। বিগত বছর গুলোতে করোনার প্রভাব থাকায় সকলের মতামতের ভিত্তিতে এই বছরে কলেজটির রজতজয়ন্তী উদযাপন করা হলো।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park