
মো. আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন অবস্থায় ২৮,৮০০/- টাকা মূল্যমানের বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়েছে।
অদ্য ০৫ মার্চ ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক ০১টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ১৯২ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপের সিজার মূল্য ২৮,৮০০/- (আটাশ হাজার আটশত) টাকা।
ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।।