
মোঃ আশরাফুল ইসলাম দিনাজপুর থেকে।
আজ ১৪ ডিসেম্বর রবিবার দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত টহল তৎপরতা বৃদ্ধি এবং চেকপোষ্ট স্থাপন করেন ফুলবাড়ি ব্যাটালিয়ন ২৯ বিজিবি অধিনায়ক
লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, এর নেতৃত্বে গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনা অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে এবং প্রতিটি গাড়ি তল্লাশি করা হচ্ছে।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত ১০টি বিশেষ টহলের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থান সমূহে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও ফুলবাড়ী উপ জেলার ঢাকা মোড় ও শহরের গুরুত্বপূর্ণ স্থানে এবং বিরামপুর শহর ও মোহনপুর ব্রীজ এলাকায় ০৩টি অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে যানবাহন এবং সন্দেহভাজন ব্যক্তিদেরকে তল্লাশী করা হচ্ছে।
ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বলেন যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় অত্র ব্যাটালিয়ন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।।