1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ফুলবাড়ী ব্যাটেলিয়ন ২৯ বিজিবি অভিযানে ৩ লক্ষ ১৩ হাজার টাকার মাদকদ্রব্য আটক

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৩৬ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

দিনাজপুরের ফুলবাড়ি ব্যাটালিয়ান ২৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি এর দিকনির্দেশনায় নিয়মিত চোরা চালানো মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ৩,১৩,০৫০/- টাকা মূল্যমানের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়েছে।

রবিবার ০৭ জুন ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ চৌঠা, দাইনুর, সুন্দরা, খানপুর বিওপি এবং তপসী স্থায়ী পোস্ট কর্তৃক দীর্ঘ পরিকল্পনা ও গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক ০৫টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে *মালিকবিহীন অবস্থায় ১,৬৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ১,১৯১ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করে। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য- ৩,১৩,০৫০/- (তিন লক্ষ তের হাজার পঞ্চাশ) টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park