1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতির পদ ফিরে পেলেন অধ্যক্ষ খুরশিদ আলম মতি

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১১৩ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টার (দিনাজপুর) থেকে;

দির্ঘ পাঁচ বছর পর দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি পদ ফিরে পেলেন অধ্যক্ষ খুরশিদ আলম মতি।
সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভির স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতির সভাপতি পদের স্থগীতাদেশ প্রত্যাহার করে, তাকে সভাপতির পদে পুনঃবহাল করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সিনয়র সহসভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নবিউল ইসলাম।

এদিকে অধ্যক্ষ খুরশিদ আলম মতি সভাপতি পদে পুনঃবহাল হওয়ায় আনন্দের বন্যা বইছে সাধারন নেতা-কর্মি ও সমর্থকদের মাঝে। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী বলেন অধ্যক্ষ খুরশিদ আলম মতি উপজেলা বিএনপির বটবৃক্ষ, তিনি স্বপদে বহাল হওয়ায় এ অঞ্চলের নেতা-কর্মিরা ছায় পেয়েছে।
ফুলবাড়ী পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল বাশার বলেন, ফুলবাড়ী উপজেলা বিএনপি অধ্যক্ষ খুরশিদ আলম মতির হাতে তৈরী, আজ তাকে স্বপদে বহাল করায় নেতা-কর্মিরা নতুন করে প্রাণফিরে পেয়েছে। একই কথা বলেন উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নজমুল হক নাজিম, সহসভাপতি আব্দুল মজিদ মন্ডল প্রমুখ।
এদিকে অধ্যক্ষ খুরশিদ আলম মতি সভাপতি পদে বহাল হওয়ায় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক জাকিউর রহমান চঞ্চলসহ একাধিক সাবেক ছাত্রনেতারা বলেন এতোদিন ফুলবাড়ী উপজেলার বিএনপির নেতা-কর্মিদের মাথায় ছাদ ছিলনা, এখন বটবৃক্ষ নেতাকে ফিরে পেয়ে নেতা-কর্মিদের মাঝে প্রাণ ফিরে পেয়েছে।

উল্লেখ্য অধ্যক্ষ খুরশিদ আলম মতি ১৯৭৯ সালে ছাত্রদলের একজন কর্মি হিসেবে রাজনীতি শুরু করেন। এরপর তিনি উপজেলা ছাত্রদলের সভাপতি, যুবদলের সভাপতি, উপজেলা বিএনপির দুইবার সাধারন সম্পাদক ও তিনবার সভাপতি পদে নির্বাচিত হয়ে দলকে সুসংগঠিত করেন।২০২০ সালের ডিসেম্বরে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি খুরশিদ আলমকে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কাজের অভিযোগ এনে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে ২০২১ সা‌লের ৭ অক্টোবর ব‌হিষ্কারাদেশ প্রত্যাহার ক‌রে স্বপ‌দে বহাল করা হয়। কিন্তু তিন দি‌নের মাথায় সভাপতি পদ স্থগিত ক‌রে তাঁকে সাধারণ সদস্যপদ দেওয়া হয়। ২০২২ সা‌লের ন‌ভেম্বরে দিনাজপুর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখা‌নে তিনি জেলা বিএনপির উপদেষ্টা ম‌নোনীতহন। এর দির্ঘ সময়পর তাকে আবারো সভাপতি পদে পুনঃবহাল করা হলো।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park