1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ফুলবাড়ীতে ৪৬ লিটার চোলাইমদ ও ৫০ পিস ইয়াবা সহ ৬জন গ্রেফতার

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৩৭ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় পৃথক অভিযানে বিভিন্ন মাদকদ্রব্যসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ৫ ও ৬ মে ফুলবাড়ী থানার পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় পৃথক পৃথক মামলা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের মনসুর আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে হযরত আলী (৩২), পশ্চিম গৌরীপাড়া গ্রামের মনসুর আলীর ছেলে আব্দুল মজিদ (৪৫) এবং দাদপুর গ্রামের হাবিল উদ্দিনের ছেলে এমদাদুল হক (৪৫)।

এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে। এ মামলায় পশ্চিম গৌরীপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে শওকত আলীকে আসামি করা হলেও তিনি পলাতক রয়েছেন।

এদিকে একই দিনে পৃথক অভিযানে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১১০ গ্রাম গাঁজাসহ সোহাগ মোহন্ত নন্দকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আরেকটি মামলা করা হয়েছে।

বুধবার আরেক অভিযানে ৪৬ লিটার চোলাই মদসহ সনতি মারডি ওরফে লতা নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আরও ২-৩ জন অজ্ঞাতনামা আসামি পলাতক রয়েছেন।

এ ছাড়া মাদক সেবনের সময় শফিকুল ইসলাম সাজ্জাদ নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

ফুলবাড়ী থানার ওসি শাহ আব্দুল লতিফ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পলাতকদের গ্রেফতারে অভিযান চলছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park