1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ফুলবাড়ীতে ১২৬তম বোল্লা কালি পুজা ও বৌ মেলার উদ্বোধন। মো. আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৫০ বার পঠিত

দিনাজপুরের ফুলবাড়ীতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ঐতিহ্যবাহী ১২৬তম বোল্লা কালি পুজা ও বৌ মেলা। প্রতি বছর রাস পূর্ণিমার পরের শুক্রবার অনুষ্ঠিত হয় এই কালিপুজা ও মেলা।

৮ নভেম্বর শনিবার সকাল ১০টায় ফুলবাড়ী পুজা উদযাপন কমিটির আহবায়ক আনন্দ কুমার গুপ্তের সভাপতিত্বে পুজা উদযাপন ও মেলার উদ্বোধন করেন বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী। এসময় ফুলবাড়ী পুজা উদযাপন কমিটির সদস্য-সচিবসহ মন্দির কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মেলায় বসেছে নানা রকম পণ্যের দোকান, যেখানে ঘুরতে আসা দর্শনার্থীরা তাদের পছন্দের সামগ্রী কিনে নিচ্ছেন। পুজা উদযাপন কমিটির আহবায়ক আনন্দ কুমার গুপ্ত বলেন,“আমরা প্রতিবছর শান্তিপূর্ণভাবে আমাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকি। পুজা ও মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তায় মেলা কমিটি ও থানা প্রশাসন সর্বদা তৎপর রয়েছে।” ভক্তবৃন্দ জানান, রাস পূর্ণিমার পরের শুক্রবারই প্রতিবছর বোল্লা কালি পুজা অনুষ্ঠিত হয় এবং এই পুজাকে কেন্দ্র করে টানা দশদিন চলে মেলা। এবারের আয়োজনে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

পরে পুজা উদযাপন কমিটির আহবায়ক আনন্দ কুমার গুপ্তের অনুরোধে ট্রাস্টি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী ফুলবাড়ীর দুটি মন্দিরে ৮০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park