1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ফুলবাড়ীতে ১১ বছরের শিশুর ছয় মাসের অন্তঃসত্ত্বা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৩৯ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

দিনাজপুরের ফুলবাড়ীর শিবনগর ইউপি’র দাদপুর মৌজার মালি পাড়ায় ৫৮ বছরের লম্পট দয়াল ওরফে ভন্ডের লালসার শিকার হয়েছে ১১ বছরের এক শিশু। সে এখন ছয় মাসের অন্তঃসত্তা। সে নিজে শিশু হয়ে তার পেটে বহন করছে একটি শিশুকে।

এবিষয়ে শিশুটির চিকিৎসকরা বলছেন, এই অন্তঃসত্ত্বা শিশুটির জীবন অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে।অথচ এরকম একটি সেনসিটিভ ঘটনা দুই শতক জমি আর দেড় লাখ টাকা দেনমোহরে রফা-দফা করল স্থানীয়রা। শাকিব নামে একজন ব্যক্তি তাদের বিয়েও পড়িয়েছে। ঘটনাটির প্রায় অর্ধমাস অতিক্রান্ত হয়েছে।

ভিকটিম কণা’র (ছদ্মনাম) সাথে কথা হলে সে জানায়, ওই ব্যক্তি (দয়াল) ওরফে ভন্ড ভয়-ভীতি দেখিয়ে সন্ধ্যায় তাকে ভুট্টা খেতে নিয়ে তার সাথে প্রথম খারাপ কাজ করে। এভাবে আরও ৩ বার চেতনা নাশক কিছু খাইয়ে ওই ভুট্টা খেতেই তার সাথে শারীরিক সম্পর্ক করে।

সে আরো জানায়, তার পেটের এই অনাগত সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর দয়ালের সন্তান দয়ালকেই ফিরিয়ে দেবে। সে আক্ষেপ করে বলে, তার উপর যে অন্যায় হয়েছে এটার সে বিচার চেয়েও বিচার পায়নি। এজন্য সে আল্লাহর কাছে সব ছেড়ে দিয়েছে। যত সময় যাচ্ছে অন্তঃসত্ত্বা শিশুটির শারীরিক অবস্থার তত পরিবর্তন হচ্ছে। এই ভিকটিম শিশুর মা একজন চাতাল শ্রমিক ও বাবা ভিক্ষুক।

এই অবৈধ বিয়ের কাজি শাকিবের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ওই এলাকায় আমি কাজ করি। তবে এই কাজটা আমি করেছি কিনা একটু দেখতে হবে।

এদিকে গতকাল বুধবার বিকেলে সরজমিনে দয়ালের মুখোমুখি হতে গেলে সে সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে বিশিষ্টজনদের মতামত নিলে তারা জানান, এই অন্তঃসত্ত্বা শিশুটিকে এখনই সরকারের সংশ্লিষ্ট দপ্তর গুলির হেফাজতে নেওয়া উচিত। সে একমাত্র সুস্থ থাকতে পারে উন্নত চিকিৎসা সেবায়। এই উন্নত চিকিৎসা সেবা দেয়ার সামর্থ্য এই ফকির পরিবারটির নেই। এই ৬ মাসের অন্তঃসত্ত্বা শিশুটি যদি মৃত্যুবরণ করে তাহলে এর দায় রাষ্ট্রও এড়াতে পারে না।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park