1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ফুলবাড়ীতে স্বপ্নের রুদ্রানীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৬৫ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

গ্রামীণ জনসাধারণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ১নং এলুয়াড়ী ইউনিয়নের রুদ্রানী গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করে স্থানীয় সামাজিক সংগঠন স্বপ্নের রুদ্রানী স্বেচ্ছাসেবী সংগঠন।
ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়। অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয় এবং স্বাস্থ্যসচেতনতামূলক পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নের রুদ্রানী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি জোবায়ের হোসেন, সহ-সভাপতি ইমন, সাধারণ সম্পাদক ইস্পাহানী সরকারসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। উপদেষ্টামণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন বুলমাজুন সরকার বুলবুল, নুর আলম সিদ্দিকসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
আয়োজকরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও মানবসেবামূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। তারা এমন মহতী উদ্যোগের প্রশংসা করে আয়োজকদের ধন্যবাদ জানান।
স্থানীয় বাসিন্দারা বলেন, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে তারা উপকৃত হয়েছেন। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত সহায়ক। সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্পটি এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park