1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ফুলবাড়ীতে সূর্যমুখী ফুলের চাষে সাফল্য পেয়েছে কৃষক, ভালো ফলন হওয়ায় আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৭৪ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়িতে ব্যাপক সাড়া ফেলেছে সূর্যমুখী ফুল চাষে, অল্প সময়ে উচ্চ ফলনশীল এবং ভোজ্যতেলের চাহিদা থাকায় দিন দিন বাড়ছে সূর্যমুখী ফুল চাষের আগ্রহ স্থানীয় কৃষকদের।
ফুলবাড়ী উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায় চলতি মৌসুমে প্রায় ৪ হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের চাষ হয়েছে। উর্বর মাটি উচ্চ ফলনশীল অল্প সময়ে ফসল ঘরে তোলা যায় তাই দিন দিন আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের তাই আমরা সকল প্রকার সহযোগিতা করে আসছি কৃষকদের। কৃষি প্রমোদনার আওতায় এ উপজেলায় ৩০ জন কৃষকের মাঝে ১ কেজি সূর্যমুখীর বীজ, ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি সারসহ সকল প্রকার পরামর্শ প্রদান করা হয়েছে।
স্থানীয় কৃষক জাকির হোসেন বলেন উপজেলা কৃষি অফিসারের পরামর্শে উন্নত পদ্ধতিতে এক বিঘা জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেছি। ফলনও ভালো অল্প সময়ে ফসল ঘরে তোলা যায় সূর্যমুখী ভোজ্যতেলের চাহিদা রয়েছে ।

উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মুস্তাফিন বলেন চলতি মৌসুমে সূর্যমুখী ফুল চাষে আগে কৃষকদের উদ্বুদ্ধকরণ ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সার, বীজ, কীটনাশক সহ সকল পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন সূর্যমুখী তেলে ম্যাগনেসিয়াম থাকায় মানবদেহে অনেক উপকারিতা রয়েছে মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং হার্টের জন্য খুব উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সূর্যমুখী তেলের বিভিন্ন উপকারিতা আছে এবং ভোজ্যতেলের চাহিদা থাকায় দিন দিন কৃষকের আগ্রহ বাড়ছে ভবিষ্যতেও কৃষকদের চাহিদা অনুযায়ী সকল প্রকার সহায়তা দেওয়া হবে সূর্যমুখী ফুল চাষে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park