
মোঃ আশরাফুল ইসলাম দিনাজপুর থেকে
দিনাজপুরের ফুলবাড়ীতে যমুনা ব্রিজের সামনে হানিফ কাউন্টার ও উর্বশী সিনে কমপ্লেক্সের সামনে মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে ।
আজ ১৪ ফেব্রুয়ারি রাত ৮ টায় দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি বাস শ্যামলী পরিবহন এবং মোটরসাইকেল ও ভ্যান গাড়ির সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলে ভ্যানচালক নিহত ও ৭জন গুরুতর আহত হয়।
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের নাম ঠিকানা।
১/মোঃ দেলোয়ার হোসেন(৩৮) গ্রাম শংকরপুর, পার্বতীপুর।
২/ মোছাঃ জান্নাতুন (৫৫) ঘাটপাড়া ফুলবাড়ী।
৩/মো. আলমগীর (৩৬)কুলারঘাট বাজার ,পার্বতীপুর।
৪/মো,মাহবুব আলম (২৮) হাবরা পার্বতীপুর ।
৫/ কনক (৪৫) রাজারামপুর ফুলবাড়ি।
৬/ আকাতন( ৪০)আদর্শ কলেজ পাড়া ফুলবাড়ী।
গুরুতর সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ গাড়িটিকে আটক করে এবং গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।।