1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ফুলবাড়ীতে শহীদ রাষ্ট্রপতির ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৬৩ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

দিনাজপুরের ফুলবাড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএনপি সহ সকল সহযোগী অঙ্গ সংগঠন উদ্যোগে কোরআন খতম ,আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার ৩০ মে বিকেল ৫ টায় দলীয় কার্যালয়ে ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএনপি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে কোরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক নুর আলম নুরুল্লাহ সঞ্চালনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৭নং শিবনগর ইউনিয়ন যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া , ১ নং এলুয়াড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি রাশেদুল ইসলাম রিপন, ৩ নং কাজীহাল ইউনিয়ন যুবদলের সভাপতি আক্তার হোসেন, ২ নং আলাদিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান মাস্টার, ৪ নং বেদদিঘী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তফা আরিফ, ২ নং আলাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম হাফিজ প্রমুখ। উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park