1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ফুলবাড়ীতে রামকৃষ্ণ সেবাশ্রম এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন ।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ২৫ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে দিনাজপুরের ফুলবাড়ীতে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে।

আজ ১৮ জুলাই (শনিবার) দুপুর ১২টায় পৌর শহরের সুজাপুরে রামকৃষ্ণ সেবাশ্রমে বৃক্ষ রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক বিশিষ্ট সমাজ সেবক আনন্দ কুমার গুপ্ত’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে বৃক্ষরোপণের প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে। সারাদেশে প্রত্যন্ত এলাকায় ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের মাধ্যমে এই কার্যক্রম চলমান রয়েছে। বৃক্ষরোপণের পাশাপাশি রক্ষণাবেক্ষণের মাধ্যমে টিকিয়ে রাখতে পারলে তবেই পরিশ্রম সফল হবে।
পূজা উদযাপণ পরিষদের ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত বলেন, বাংলাদেশ পূজা উদযাপণ পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হল। পর্যায়ক্রমে বিভিন্ন মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী শাখার সদস্য সচিব রতন চক্রবর্তী, রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি সঞ্জয় চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদ পৌর শাখার সাধারণ সম্পাদক পাপন সরকার সহ উপজেলার ৭টি ইউনিয়নের মন্দির কমিটির নেতৃবৃন্দ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park