1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ফুলবাড়ীতে যানজট নিরসনে সড়কের দুই পাশে থাকা শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল প্রশাসন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৫০ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

আজ ৭মাচ’ রোববার দুপুরে শহরের নিমতলা মোড় থেকে হানিফ কাউন্টার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কের পাশের ফুটপাত দখল করে বিভিন্ন দোকানপাট ও অস্থায়ী স্থাপনা গড়ে তোলা হয়েছিল। ফলে পথচারীরা ফুটপাত ব্যবহার করতে না পেরে বাধ্য হয়ে সড়ক দিয়ে চলাচল করতেন। এতে প্রায়ই যানজট ও ছোট–বড় সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটত।

রোববার পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম। এ সময় ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিব শাহসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

ফুটপাত দখলমুক্ত হওয়ায় স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, এতে পথচারীদের চলাচল সহজ হবে এবং সড়কে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমবে।

অভিযান চলাকালে সড়কের পাশে অবৈধভাবে নির্মিত বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয় এবং ফুটপাত দখলমুক্ত করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শহরের জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park