1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ফুলবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২৫ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

দিনাজপুরের ফুলবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে ।

“তারুণ্যের আশা – আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস ১১ জুলাই ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুলাই) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মশিউর রহমানের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমেদ হাছান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুল বান্না, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সারোয়ার হাসান, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( তদন্ত) সিদ্দিকুর রহমান, শিবনগর ইউপি চেয়ারম্যান সামেদুল ইসলাম, বেতদিঘী ইউ পি প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান সহ পরিবার পরিকল্পনা অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে ২ টি প্রতিষ্ঠান ও ৪ জন ব্যক্তিকে বিভিন্ন অবদানের জন্য পুরস্কৃত করা হয়।
জনসংখ্যা নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য সেবার কার্যক্রমে অবদান রাখায় শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের পুরস্কার গ্রহণ করেন ৭ নং শিবনগর ইউপি চেয়ারম্যান ছামেদুল ইসলাম (মাস্টার)।স্বাস্থ্যসেবা , পরিবার পরিকল্পনা, এম আর সহ বিভিন্ন সেবা কার্যক্রমে অবদান রাখায় শ্রেষ্ঠ ইউনিয় স্বাস্থ্য কল্যাণ কেন্দ্র বিবেচিত হয় ৬ নং দৌলতপুর ইউনিয় স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র।
পরিবার কল্যাণ সহকারী শ্রেষ্ঠ পুরস্কার গ্রহণ করেন মোছাঃ মনিরা পারভিন।
শ্রেষ্ট পরিবার কল্যাণ পরিদর্শিকা পুরস্কার গ্রহণ করেন সালেহা খাতুন।
পরিবার পরিকল্পনা পরিদর্শকের শ্রেষ্ঠপুরস্কার গ্রহণ করেন হাবিবুর রহমান।
উপ সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তার শ্রেষ্ঠ পুরস্কার গ্রহণ করেন মোঃ হাসান মুনতাসির।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park