1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ফুলবাড়ীতে প্রাণের চুক্তিবদ্ধ কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহ ও বীজ বিতরণ উদ্বোধন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৫৯ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে

দিনাজপুরের ফুলবাড়ীতে প্রাণ বঙ্গ মিলার্স এর উদ্যোগে চুক্তিবদ্ধ কৃষকদের ম‌ধ্যে আমন ধান সংগ্রহ ও বোরো ধানের বীজ বিতরণ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১টায় উপজেলার আলাদীপুর ইউনিয়নের রাঙ্গামাটি এলাকায় প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর ফ্যাক্টরীতে বীজ বিতরণ ও আমন ধান সংগ্রহ উদ্বোধন করা হয়।

ফুলবাড়ীস্থ প্রাণ বঙ্গ‌মিলার্স এর মহা-ব্যবস্থাপক জাকারিয়া হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আমন ধান সংগ্রহ ও বোরো ধানের বীজ বিতরণ উদ্বোধন করেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. ইলিয়াস মৃধা। এসময় বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন, প্রাণ বিএমএল গ্রুপের কার্যনির্বাহী পরিচালক, মো.নাসের আহম্মেদ, প্রাণ বীজ,সার ও বালাইনাশক গ্রুপের পরিচালক মো. শেখ ওয়ারেস উল হাবিব, প্রাণ ফুডের নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম সিকাদার,প্রাণের বিবিএল গ্রুপের পরিচালক কর্মকর্তা,এস এম মোস্তফা আফজাল বাবু।

প্রধান অতিথি প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. ইলিয়াস মৃধা বলেন, এবছর আমরা ২৭ মেট্রিকটন আমন ধান সংগ্রহ করবো। সরকার যদি অনুমোতি দেন তাহলে এই সংগ্রহকৃত ধান ও চাল আমরা বিভিন্ন দেশে রপ্তানি করবো। এছাড়াও আমরা চুক্তিবদ্ধ ১ হাজার ৪৫০ একর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যে আজ আমাদের চুক্তিবদ্ধ কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও সার বিতরন করছি।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park