
মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
দিনাজপুরের ফুলবাড়িতে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে প্রতিবন্ধী ফাউন্ডেশন এর বরাদ্দকৃত ছয় জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার দেওয়া হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ৫ ( পার্বতীপুর- ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক ।
গত বৃহস্পতিবার (২১ মে) দুপুর ২টায় ফুলবাড়ী উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছানের সভাপতিত্বে সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় প্রতিবন্ধীদের ছয় জনের মাঝে ছয়টি হুইলচেয়ার বিতরণ করা হয় এবং একই সঙ্গে ফুলবাড়ী উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মুস্তাফিন এর সভাপতিত্বে কয়েকজন কৃষকের মাঝে কৃষি উপকরণ দিনাজপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প থেকে ৪টি ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন সরবরাহ করা হয়। বাণিজ্যিকভাবে কেঁচো সার উৎপাদনের সাথে সংশ্লিষ্ট কৃষকের মধ্যে ভার্মি কম্পোস্ট সেপারেটর যন্ত্র বিতরণ করা হয়।
এ যন্ত্রের সাহায্যে ভার্মি কম্পোস্ট থেকে কেঁচো আলাদা করা হয়। এ যন্ত্র ব্যবহারে বাণিজ্যিকভাবে কেঁচো সার উৎপাদন বৃদ্ধি করা সম্ভব।
অপরদিকে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রানের টিন ও নগদ টাকা, পিজি সদস্যদের মাঝে গবাদি প্রাণী পালনের উপকরণ বিতরণ করা হয়েছে।
ইতিপূর্বে ঘটে যাওয়া কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ও অসহায় ২৫ টি পরিবারের মাঝে ৩৬. ৫ বান্ডিল টিন নগদ ১ লক্ষ ৯ম হাজার ৫ শত টাকা বিতরণ করা হয়।
অপরদিকে বেলা ২ টায় ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে খামারি দের মাঝে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় উপকরণ বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সরকারি কমিশনার (ভূমি) সামিউল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা সারোয়ার হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফুলবাড়ী থানা (তদন্ত) সিদ্দিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান,জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সামিদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, প্যানেল চেয়ারম্যান কাঞ্চন মিয়া, পৌর বিএনপির সহ-সভাপতি মমতাজ আলী,সাবেক বিএনপি নেতা আলাউদ্দিন মাস্টার, সাইদুল ইসলাম মাস্টার, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।।