1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ফুলবাড়ীতে পূজা মন্ডপ পরিদর্শনে আইন শৃঙ্খলা বাহিনী

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ বার পঠিত

মোঃ আশাফুল ইসলাম স্টাফ রিপোর্টার বাংলার চেতনা নিউজ।

দিনাজপুরের ফুলবাড়ীতে আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রত্যেকটি পূজা মন্ডপের দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গা পূজা উৎসব । রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হলেও আসন্ন শারদীয় দুর্গা পূজাকে কেন্দ্র করে সরব রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। উৎসব শুরুর আগেই প্রতিটি মন্দির ও মন্ডপ পরিদর্শনে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির বার্তা দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আজ ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা স্বাভাবিক পর্যায়ে রাখতে বিভিন্ন দিকনির্দেশনার জন্য ফুলবাড়ীর বিভিন্ন মন্দির পরিদর্শন এবং সার্বিক বিষয়ে তদারকি করেন জাতীয় নাগরিক পার্টির উদীয়মান তরুণ রাজনীতিবিদ মো : ইমরান চৌধুরী নিশাদ (প্রধান সমন্বয়কারী ফুলবাড়ী উপজেলা শাখা) ।
উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী ও মধ্যপাড়া সেনা ক্যাম্পের অধিনায়ক মো. আরমান বীর উত্তম শহীদ মাহাবুব সেনানিবাস পার্বতীপুর এর নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর একটি দল পৌর শহর ও উপজেলার বিভিন্ন মন্দির ও মন্ডপ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি আনন্দ কুমার গুপ্তা এবং সদস্য সচিব রতন চক্রবর্তী।
পৌর এলাকার শিব মন্দির, কেন্দ্রীয় শ্যামা কালী মন্দির, ফ্রেন্ডস ক্লাব মন্ডপ সহ কয়েকটি মন্দির ও মন্ডপ পরিদর্শন করা হয়।উল্লেখ্য, ফুলবাড়ীতে এবার ৬২টি মন্দির ও মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেহেতু ফুলবাড়ী একটি শান্তি প্রিয় এলাকা তাই বিগত দিনের মতই সুষ্ঠুভাবে শারদীয় দুর্গোৎসব পালিত হবে বলে আশা করছেন সমাজ সচেতন ব্যক্তিরা।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park