1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ফুলবাড়ীতে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষে পান্তা ইলিশ উৎসবের আয়োজন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার পঠিত

 

মোঃ আশরাফুল ইসলাম দিনাজপুর

দিনাজপুরের ফুলবাড়ীতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বাঙালি জাতির ঐতিহ্য নববর্ষের আনন্দ উপভোগ করতে ব্যতিক্রমী আয়োজন করেছেন উপজেলা বিএনপি’র ধর্ম বিষয়ক সম্পাদক মোস্তাকিম রহমান ডালিম।

আজ ১৪ এপ্রিল বিজিবি ক্যাম্পসংলগ্ন ছোয়ানি বাজারে ২ নং আলাদীপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৫ শতাধিক রিকশা -ভ্যান চালককে একটি করে গামছা উপহার এবং ইলিশ পান্তা ভোজন উৎসবের এর আয়োজন করে ফুলবাড়ী উপজেলা বিএনপি’র ধর্ম বিষয়ক সম্পাদক মোস্তাকিম রহমান ডালিম ।
বর্তমান দ্রব্যমূল্যের লাগামহীন পরিস্থিতিতে খেটে খাওয়া দিনমজুর সাধারণ ভ্যানচালকদের যেখানে ভর্তা ভাত আয়োজন করতে হিমশিম খাচ্ছে সেখানে ব্যতিক্রম আয়োজন দেখে সকলে মনে হচ্ছে ঈদের আনন্দ উপভোগ করছে ।

উপজেলা ধর্ম বিষয়ক সম্পাদক মোস্তাকিম রহমান বলেন আজ পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষে পাঁচ শতাধিক দিনমজুর ভ্যানচালককে একটি করে গামছা ও পান্তা ইলিশের স্বাদ গ্রহণের লক্ষ্যে উপজেলার দুই নং আলাদিপুর ইউনিয়ন বিএনপির এই আয়োজন এখানে তিনটি পয়েন্টে এরকম আয়োজন করা হয়েছে সকল শ্রেণী পেশার সাধারণ মানুষের নববর্ষের আনন্দ উপভোগ করতে এবং বর্তমান সরকার রহমান দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করার পর দেশের মানুষ এখন স্বাধীনভাবে কথা বলা এবং চলাফেরার স্বাধীনতা পেয়েছে তাই আমরা বিএনপি’র পক্ষ থেকে এরকম আয়োজন যেন প্রতিনিয়ত করতে পারি এবং সাবেক প্রেসিডেন্ট বেগম খালেদা জিয়ার মরহুমার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করছি।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park