1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১

ফুলবাড়ীতে তারুণ্যের পিঠা উৎসব অনুষ্ঠিত।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৭৯ বার পঠিত

 

মোঃ আশরাফুল ইসলাম ফুলবাড়ী(দিনাজপুর) প্রতিনিধি

নানা বয়সি মানুষের সমাগম, বাহারি পিঠার ঘ্রান ও উৎস মুখোর পরিবেশে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হলো তারুণ্যের পিঠা উৎসব ২০২৫।

‘‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত (৬ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা সভা কক্ষে তারুণ্যর পিঠা উৎসব উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো.আল কামাহ তমাল ও পৌর প্রশাসক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, উপজেলা প্রশাসেন বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ পিঠা উৎসবে অংশ নেয়া বিভিন্ন প্রতিষ্ঠানের ও উদ্যোক্তা ও অংশগ্রহনকারীরা।

তারুণ্যের পিঠা উৎসবে উপজেলার বিভিন্ন এলাকার ২০টি স্টল প্রায় ১ শত পদের পিঠার পরশা সাজিয়ে বসে। পিঠা গুলোর মধ্যে রয়েছে, ভাপা পিঠা, চিতই পিঠা, ঝাল পিঠা, মালপোয়া, মেড়া পিঠা, মালাই পিঠা, মুঠি পিঠা, আন্দশা, কুলশি, কাটা পিঠা, কলা পিঠা, খেজুরের পিঠা, ক্ষীর কুলি, গোকুল পিঠা, গোলাপ ফুল পিঠা, লবঙ্গ লতিকা, রসফুল পিঠা, সুন্দরী পাকান, সরভাজা, পুলি পিঠা, পাতা পিঠা, পাটিসাপটা, পাকান পিঠা, নারকেলের সেদ্ধ পুলি, নারকেল জিলাপি, তেজপাতা পিঠা, তেলের পিঠা, তেলপোয়া পিঠা, চাঁদ পাকান পিঠা, ছিট পিঠা, পানতোয়া, জামদানি পিঠা, হাঁড়ি পিঠা, ঝালপোয়া পিঠা, ঝুরি পিঠা, ছাঁচ পিঠা, ছিটকা পিঠা, চিতই পিঠা, দুধ চিতই, বিবিখানা, চুটকি পিঠা, চাপড়ি পিঠা, ঝিনুক পিঠা, সূর্যমুখী পিঠা, ফুল পিঠা, বিবিয়ানা পিঠা, সেমাই পিঠা, নকশি পিঠা, নারকেল পিঠা, নারকেলের ভাজা পুলি, দুধরাজ, ফুলঝুরি পিঠাসহ আরও বাহারি পিঠা। নানান রকমের বৈচিত্রময় স্বাদের এসব পিঠা ভোজনরসিকদের রসনায় জোগায় ব্যতিক্রমী আনন্দ। তারুণ্যের পিঠা উৎস মেলা সকাল ৯টায় শুরু হয়ে চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কাহাম তমাল বলেন, নানা কারণে এখন আর গ্রামে-গঞ্জে সেভাবে পিঠা উৎসব হয় না। সেই উৎসব এখন নানা আনুষ্ঠানিকতায় অনুষ্ঠিত হচ্ছে। অত্যন্ত এই উৎসবের কারণে আমরা আমাদের গ্রামের সেই পিঠাপুলির ঘ্রাণ নিতে পারছি, স্বাদ নিতে পারছি। বিভিন্ন সংগঠন, শিক্ষার্থীরাসহ সরকারি দপ্তর এ পিঠা উৎসবে অংশ গ্রহন করেছে। আমার তরুণ উদ্যোক্তাদের আগ্রহী করে গড়ে তোলার চেষ্টা করছি।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park