1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ফুলবাড়ীতে গ্রামীণ সড়ক উন্নয়ন কার্যকর তথ্যনির্ভুর সড়কের কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২৪ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় গ্রামীণ সড়ক উন্নয়ন পরিকল্পনাকে আরও কার্যকর ও তথ্যনির্ভর করতে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই ২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপজেলা প্রকৌশলী মো. শফিকুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সারওয়ার হোসেন। উপজেলা জনসাস্থ্য প্রকৌশলী সোহানুর রহমান সুমন , উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিধু ভূষণ, পৌর প্রকৌশলী লুৎফুলহুদা চৌধুরী, বেতদিঘী ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, দৌলতপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম , ২ নং আলাদীপুর ইউপি প্যানেল চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেটস কনসালটিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস স্পেশালিস্ট প্রকৌশলী ফাহিম শাহরিয়ার, জি, আই ,এস অ্যানালিষ্টি তারা জিআইএস প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, উন্নয়ন অগ্রাধিকার, তথ্য যাচাইকরণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সঠিক তথ্যভিত্তিক পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে গ্রামীণ সড়ক উন্নয়ন কার্যক্রম আরও বাস্তবসম্মত ও জনবান্ধব হবে। একই সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে স্থানীয় জনগণের মতামত ও বাস্তব তথ্যকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেওয়া হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park