
মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
দিনাজপুরের ফুলবাড়ীতে সরকার ঘোষিত কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণের নিমিত্তে তথ্য সংগ্রহের কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০ টায় ফুলবাড়ী উপজেলার ১ নং এলুয়াাড়ী ইউনিয়নের জলপাইতলী বাজারে ১ নং ব্লকের ৩৩০৫ জন কৃষক এর তথ্য সংগ্রহ মাধ্যমে এ তথ্য সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আবদুল্লাহ মুস্তাফিন এর সভাপতিত্বে তথ্য সংগ্রহের কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেদ হাছান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা নবীউল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহানুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্চিতা রায়,১নং এলুয়াড়ী ইউ পি প্যানেল চেয়ারম্যান ফয়জার রহমান, ১নং এলুয়ারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, সিরাজুল ইসলাম সহ উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন
সরকারের দেওয়া কৃষক কার্ডের মাধ্যমে কৃষকেরা অনেক সরকারি সুযোগ-সুবিধা পাবে তার মধ্যে ন্যায্য মূল্যের কৃষি উপকরণ , সরকারি প্রনোদনা ও কৃষি ভর্তুকি , সহজ শর্তে ঋণ, কৃষি প্রশিক্ষণ ও পরামর্শ, কৃষি বীমা ও বাজার তথ্য।