1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ফুলবাড়ীতে এই প্রথমবার ১৫টি হরিবাসরে সরকারি বরাদ্দের চাল বিতরণ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৬৬ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৫টি মহানামযজ্ঞানুষ্ঠান হরিবাসরে সরকারি বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে। প্রথমবারের মত চাল বরাদ্দ পেয়ে খুশি ভক্তনুরাগীরা।

আজ ৬ এপ্রিল (সোমবার ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে চাল উত্তোলণের ডিও বিতরণ করা হয়। ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান ১৫টি হরিবাসর কমিটির সভাপতি-সম্পাদকের হাতে চাল বিতরণের ডিও তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত, ১৫টি হরিবাসর কমিটির সভাপতি-সম্পাদকবৃন্দসহ অনেকে।
হরিবাসর কমিটির সভাপতি-সম্পাদকরা জানান, ফুলবাড়ীতে এই প্রথম হিন্দু সম্প্রদায়ের মহানামযজ্ঞ অনুষ্ঠানে সরকারি বরাদ্দের চাল বিতরণ করা হল। চাল পেয়ে আমরা অনেক খুশি।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত বলেন, প্রতিটি হরিবাসরে সহস্রাধিক ভক্তবৃন্দ উপস্থিত হন এবং তাদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। কিন্তু বিগত দিনে এসব হরিবাসরে সরকারি ভাবে কোন বরাদ্দ পাওয়া যায়নি। বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের আন্তরিক প্রচেষ্টায় এই প্রথম ১৫টি হরিবাসরে প্রত্যেকটিতে ৩শ’ কেজি করে সরকারি বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে। আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park