
মােঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
দিনাজপুরের ফুলবাড়ীতে অসহায়, অতি দরিদ্র, ও দুস্থদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ২০ মে ( বুধবার ) ভি জিএফ এর চাল বিতরণ করা হয়।
ফুলবাড়ী উপজেলার ৩ নং কাজি হাল ইউনিয়নের ৪৪৯৮টি
দুস্থ ও অসহায় পরিবার এর মাঝে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সকাল ১০ টায় ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কাজিহাল ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃকাঞ্চন মিয়া এ সময় ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল ইসলাম ।
অপরদিকে উপজেলার ৪ নং বেতদিঘী ইউনিয়ন পরিষদের ৪৫১৮ টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চাল বিতরণ এর কার্যক্রম উদ্বোধন করেন ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান মন্ডল এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আলী আকবর , জাহিদুল ইসলাম, আনিসুর রহমান সহ পরিষদের সকল সদস্যবৃন্দ। ট্যাগ অফিসার ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মাজহারুল ইসলাম।।