1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ফুলবাড়ীতে ঈদগাহ মাঠের মাটি কাটাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে যুবদল নেতাকে হেনস্তার চেষ্টায় রাস্তা আবোরধ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৭২ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক শিবলী সাদিককে পরিকল্পিতভাবে হেনস্তার চেষ্টা করেছে রনি ও রুবেল।
জান যায় ফুলবাড়ী বিজিবি ক্যাম্প সংলগ্ন ঈদগাহ মাঠের পাশে একটি জায়গা ক্রয় করেছেন শিবলী সাদিক ও তার বড় ভাই সোহেল আহমেদ।
সেই জায়গাটিতে মাটি ভরাট করতে গিয়ে হেনস্থার শিকার হয় শিবলী সাদিক।মাটি ভরাট করার একপর্যায়ে ঈদগাহ মাঠের উপর কিছু রাবিশ এবং মাটি ফেলেন শিবলী সাদিক সেই রাবিশ এবং মাটিগুলো এস্কেপেটার
দিয়ে টানতে গিয়ে ঈদগা মাঠের সাইটের কিছু অংশের মাটি নেমে আসে এমত অবস্থায় ঈদগাহ মাঠের সাধারণ সম্পাদক রনি সেখানে এসে সেই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিবলী সাদিকের সঙ্গে তর্ক বিতর্কে লিপ্ত হয়।
এবং শিবলী সাদিক কে ধাক্কাধাক্কি করে
ধাক্কা ধাক্কির এক পর্যায়ে রনি ও রুবেল এলাকাবাসীকে উস্কে দেয় যে শিবলী সাদিক ঈদগাহ মাঠের মাটি খনন করছে।পরে গ্রামবাসী ঘটনাটিকে কেন্দ্র করে একপর্যায়ে বিজিবি ক্যাম্প ডাঙ্গাপাড়ায় দিনাজপুর মহাসড়ক অবরোধ করে।
পরে আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।
এ বিষয়ে শিবলী সাদিক জানান আমি এবং আমার ভাই সেখানে ২৫ শতক জায়গা ক্রয় করেছি, এই জায়গাটি রনি ক্রয় করার চেষ্টা করেছিল কিন্তু বিক্রেতা ন্যায্যমূল্য না পাওয়ায় তার কাছে বিক্রয় করেননি আমরা ন্যায্য মূল্য দিয়ে ক্রয় করেছি।
ইতিপূর্বে এই জায়গা অনেকেই ক্রয় করতে গিয়েছিল কিন্তু রনি তাদেরকে ক্রয় করতে দেয়নি, হুমকি-ধুমকি প্রদান করেছে,কারণ এই জায়গাটি রনি স্বল্প মূল্যে ক্রয় করতে চেয়েছিল।আমি এই জায়গাটি ক্রয় করার পর থেকে রনি আমাকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
শিবলী সাদিক আরো জানান অনেকেই বিষয়টি সত্যতা না জেনে নিউজ প্রকাশ করেছে যে ঈদগাহ মাঠের মাটি কেটে অন্যত্রে বিক্রি করা হয়েছে, আবার কেউ কেউ লিখেছেন ঈদগা মাঠ দখল করা হয়েছে।
তিনি জানান আমার জমির সঙ্গে যেহেতু ঈদগা মাঠ লাগানো এই ঈদগা মাঠকে সুন্দর করতে এবং নামাজ পড়ার উপযোগী করতে আমার অনেক পরিকল্পনা রয়েছে আমার জায়গাটি ভরাট হয়ে গেলে ঈদগা মাঠের বাউন্ডারি নির্ধারণ করে সেখানে একটি বাউন্ডারি ওয়াল নির্মাণের পরিকল্পনা রয়েছে আমার।আমি ফুলবাড়ীর সকল সাংবাদিকদের কে অনুরোধ জানাচ্ছি আপনারা সরজমিনে গিয়ে ঘটনার বিস্তারিত জানার পর নিউজ প্রকাশ করবেন।
এ বিষয়ে আমি আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি সঠিক তদন্তের মাধ্যমে বিষয়টি যেন সমাধান করা হয়।
যুবদল নেতা শিবলী সাদিক কে হেনস্তার এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অনেকেই।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park