1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ফুলবাড়ীতে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৯৬ জন পরিবারে ৩৯২টি ছাগল বিতরণ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৭০ বার পঠিত

মো. আশরাফুল ইসলাম,স্টাফ রিপোর্টার

দিনাজপুরের ফুলবাড়ীতে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১৯৬টি পরিবারের মাঝে অনুদান হিসেবে ৩৯২টি উন্নত জাতের ছাগল বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সুফলভোগীদের হাতে ছাগলের পাশাপাশি ছাগল ঘর নির্মাণের সামগ্রী এবং জনপ্রতি ২৫ কেজি খাদ্যও তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সারওয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিব্বুল, ভেটেরিনারি সার্জন ডা. সজিব হাওলাদার, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রাশেদা আক্তারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী বলেন,আমরা যে ছাগলগুলো আপনাদের হাতে তুলে দিয়েছি, এগুলো বিক্রি করা যাবে না। এগুলো লালন-পালন করে নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন করুন।”

উপকারভোগীরা বলেন, “আমরা যে ছাগল পেয়েছি, তা লালন-পালন করে আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করব।”

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারওয়ার হোসেন বলেন,“সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় আজ ১৯৬টি পরিবারের মাঝে মোট ৩৯২টি ছাগল বিতরণ করা হচ্ছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park