1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ফুলবাড়ীগেট ব্যবসায়ী আবুল খায়ের এর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ২৬ বার পঠিত

মোঃ মামুন মোল্লা

: খুলনা নগরীর ফুলবাড়ী গেট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবুল খায়েরের উপর হামলার প্রতিবাদে ২৯ শে এপ্রিল বুধবার সকাল ১১ টায় ফুলবাড়ী গেট বাজারে ফুলবাড়ি গেট বাজার বনিক সমিতি ও এলাকাবাসী উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী গেট বাজার বনিক সমিতির সহ-সভাপতি মাসুদ মোড়লের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক শামীম হোসেনের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক ডাঃ গোলাম কিবরিয়া।এ সময় বক্তব্য রাখেন সহ-সভাপতি নুরুল আমিন, সহ সাধারণ সম্পাদক আজাদ হাওলাদার, আজিবর রহমান, প্রচার সম্পাদক আব্বাস তালুকদার, ক্রিয়া সম্পাদক নুর আলম, সদস্য আবু বক্কর সিদ্দিকী স্বাধীন। এছাড়া বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মানববন্ধনে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন গত সোমবার রাত ১১ টায় দোকান বন্ধ করে ব্যবসায়ী আবুল খায়ের দোকান বন্ধ করে নিজ বাসায় উদ্দেশ্যে রওনা হয়েছিল কুয়েট মেইন গেটের কাছাকাছি পৌঁছালে ২ টি মোটরসাইকেলে ৪ জন এসে ককটেল মেরে তার কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যবসায়ীর উপর এরকম আক্রমণে তারা তীব্র নিন্দা জানান। প্রশাসনের কাছে অপরাধীদের দ্রুত গ্রেপ্তারপূর্বক কঠোর শাস্তি দাবি জানান। খান জাহান আলী থানা ও ফুলবাড়ীগেট পুলিশ ফাঁড়ির সদস্যদের প্রতি টহল ডিউটি জোরদার করতে আহ্বান জানান।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park