
মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন অবস্থায় ১,১৩,৭০০/- টাকা মূল্যমানের চোরাচালান মালামাল আটক করা হয়েছে।
গত ০৯ জানুয়ারি ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ কাটলা বিশেষ ক্যাম্প ও খানপুর বিওপি কর্তৃক পৃথক পৃথক ০২টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ৭৫৮ বোতল যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত চোরাচালান দ্রব্যের সিজার মূল্য ১,১৩,৭০০/- (এক লক্ষ তেরো হাজার সাতশত) টাকা।
ফুলবাড়ি ব্যাটালিয়ন ৩৯ বিজিবি অধিনায়ক বলেন ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।