1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ফুলবাড়ি থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০০ বোতল ফেনসিডিল সহ ১ মাদক কারবারিকে গ্রেফতার ।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১২৮ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার।

দিনাজপুরের ফুলবাড়িতে থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার একজন আজ ১১ মে রবিবার দুপুর ১২ টায় পুলিশ সুপার দিনাজপুর এর নির্দেশনায় এবং ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার এ কে এম মহিবুল ইসলাম এর নেতৃত্বে এসআই বুলু মিয়া, এএসআই কমলাকান্ত সঙ্গীয় ফোর্স সহ আজ দুপুর অনুমান ১২টায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ফুলবাড়ি থানার লক্ষ্মীপুর শিব মন্দির এলাকা থেকে ১০০ বোতল ফেনসিডিল সহ কুখ্যাত মাদক কারবারি মোঃ মাসুদ রানা (৩৮) কে গ্রেফতার করেছে। মাদক কারবারি মোঃ মাসুদ রানা ফুলবাড়ী থানার সীমান্তবর্তী কাজিহাল ইউনিয়নের আমড়া গ্রামের মোঃ রজব আলী ছেলে। সীমান্তবর্তী এলাকায় বাড়ি হওয়ায় সে দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ভারত থেকে চোরাচালান করে বাংলাদেশে নিয়ে এসে বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছে বলে স্বীকার করে। আসামীর বিরুদ্ধে ফুলবাড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজু হয়েছে। মাদক নিয়ন্ত্রণে ফুলবাড়ী থানা পুলিশ থানার বিভিন্ন এলাকায় চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার করেছে। ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ এ কে এম খন্দকার মুহিবুল ইসলাম বলেন বিগত সময়ের চাইতেও বর্তমানে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park