1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ফুলবাড়িতে বিস্ফোরক মামলার ৫জন আ’লীগ নেতা গ্রেফতার করেছে পুলিশ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম,স্টার রিপোর্টার

দিনাজপুরের ফুলবাড়ীতে থানা পুলিশের বিশেষ অভিযানে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ৫ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার (১০নভেম্বর) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের মো. আকবর আলীর ছেলে ও উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মো. তৈবুর রহমান লাজু (৪৫), বেতদিঘী ইউনিয়নের খড়মপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারী মো. আতিকুর রহমান (৫২), একই ইউনিয়নের মালঞ্চা গ্রামের মো. আবু বক্কর সিদ্দিক এর ছেলে ও ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. মেজবাবুল রহমান (৩৭) ও তার সহোদর ওয়ার্ড যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মিজানুর রহমান (৩৬), এলুয়াড়ী ইউনিয়নের ডাঙ্গা গ্রামের মৃত সায়েদ আলী মোল্লার ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক মো. শাহজাহান আলী (৫২)।

ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সিদ্দিকুর রহমান জানান, রাতভর বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৫ নেতাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তাদেরকে বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় দায়েরকৃত একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park